• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:০৩ পিএম

গাইবান্ধায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৭৪ বোতল ফেনসিডিলসহ আবু কাওসার শামীম (৩৫) ও তার স্ত্রী মিতা খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পলাশবাড়ীর রংপুর-ঢাকাগামী সফর সঙ্গী যাত্রীবাহী বাস তল্লাশি করে ওইসব ফেনসিডিল জব্দসহ মাদক দম্পতিকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটকদের ঠিকানা জানা যায়নি।

নূর/এম. জামান

আর্কাইভ