• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা নেতা হত্যায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৬:৩৮ এএম

রোহিঙ্গা নেতা হত্যায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ অক্টোবর) উখিয়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

দুই আসামি হলেন মো. সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহ্ (২৩)।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রোববার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার।

গত ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

নূর/ডাকুয়া

আর্কাইভ