• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে নিষিদ্ধ জাল উদ্ধার, ব্যবহারকারীকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০২:০৪ পিএম

কুড়িগ্রামে নিষিদ্ধ জাল উদ্ধার, ব্যবহারকারীকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ড্রাগন (চায়না) ও কারেন্ট জাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী ককর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে দুধকুমর নদে অভিযান চালিয়ে প্রায় ৬৬৫ মিটার ড্রাগন জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে শফিকুল ইসলাম (৩৩) ও মোন্নাফ আলীকে (৩৮) আটক করে উভয়ের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলা চত্বরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আদম মালিক চৌধুরী, ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা বলেন, ‘প্রায় ২-৩ ঘণ্টা অভিযান চালিয়ে নিষিদ্ধ জালগুলো উদ্ধারের পর সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। পোনা মাছ রক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

নূর/ এম. জামান

আর্কাইভ