• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আটক ৪

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১২:৪৬ পিএম

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আটক ৪

নাটোর প্রতিনিধি

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হয়বতপুর ও লক্ষ্মীপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আল আমিন (২৪), আকরাম হোসেন (২২), মো. আ. মজিদ (২৯) ও আরিফুল ইসলাম (২৬)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হয়বতপুর ও লক্ষ্মীপুর বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়।

এ সময় ৪টি সিপিইউ, ১১টি হার্ডডিক্স, ৪টি মনিটর, ৪টি কিবোর্ড, ৪টি মাউস, ১৫টি কার্ড রিডার, ১২টি কম্পিউটার ক্যাবল ও ১টি এসএসডি কার্ড জব্দ করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ