• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

চলনবিলে বক দিয়ে বক শিকার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৩:০১ পিএম

চলনবিলে বক দিয়ে বক শিকার

নাটোর প্রতিনিধি

নাটোরের চলনবিলে বক দিয়ে বক শিকারের অপরাধে পাঁচ পাখি শিকারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে চলনবিলের দুর্গম সিংড়া উপজেলার কলিগ্রাম ও শালিখা গ্রামে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

আটককৃতরা হলেন- মজিবুর রহমান (৩৬), সোলেমান (৩২), কামরুল (৩০), নয়ন (১৭) এবং নুর-এ-আলম (১১)।

এ সময় পাখি শিকারিদের কাছ থেকে ২০টি বক জব্দ ও ২১টি ফাঁদ ধ্বংস করা হয়। পরে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তিনজনকে ৫ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম মহসিন আলম, হাসিবুর রহমান শিমুল, জুবায়ের হোসেন, আবু কাহারসহ আরও অনেকে।

নূর/এম. জামান

আর্কাইভ