• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বেগমগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৮:০০ পিএম

বেগমগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন

নোয়াখালী প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার প্রতিবাদ এবং সরকার ঘোষিত জিরো টলারেন্স দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণঅনশন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। এ সময় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী রাধামাদব জিউর মন্দিরসহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে এ কর্মসূচি পালন করেন তারা। পরে মন্দিরগুলোতে গিয়ে গণঅনশন ও সমাবেশ করেন।

এতে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন লাল দাস, সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সনাতন নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও অনশন থেকে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধের দাবি জানান।

নূর/এম. জামান

আর্কাইভ