• ঢাকা শুক্রবার
    ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

নাটোরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৬:২৬ পিএম

নাটোরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সয়াবিন তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি  উপজেলা শাখা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় দিকে উপজেলার দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, সিংড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা যুব মৈত্রীর সভাপতি মাহাবুবুল আলম, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা আজাহার আলী, রুস্তম আলী, উপজেলা যুবমৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি সবুজ আহমেদ বাবুসহ অনেকে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ