• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১০:১৫ এএম

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে একপাশে কাত হয়ে ডুবে গেছে ফেরি শাহ আমানত। ফেরিতে পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়িসহ ১৯টি যানবাহন ছিল। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, ‘দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করে রো রো আমানত শাহ ফেরি। দুই থেকে তিনটি গাড়ি নামার পরপরই ফেরিটি একপাশে কাত হয়ে ডুবে যায়।’

নূর/ডাকুয়া

আর্কাইভ