• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১২:২৭ পিএম

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোট চলাকালীন সময়ে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে দফায় দফায় একে অপরের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের অন্তত প্রায় ২০ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মোহাম্মদ মাহফুজ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নূর/ডাকুয়া

আর্কাইভ