• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হামিদুরের ভোট দিতে গেলেন জামাল!

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:২৬ পিএম

হামিদুরের ভোট দিতে গেলেন জামাল!

টাঙ্গাইল প্রতিনিধি

বেলা পৌনে ২টা। কালিহাতী উপজেলার আনোয়ার হাশেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। স্লিপ হাতে ভোট দিতে আসেন জামাল হোসেন। হাতে হামিদুরের স্লিপ। ধরা পড়েন পোলিং অফিসারের হাতে। সাংবাদিকেরা এগিয়ে গেলে দ্রুত চলে যান জামাল।

এ বিষয়ে জামাল বলেন, ‘ভুলে হামিদুরের স্লিপ নিয়ে এসেছি। আমি স্লিপ ভালো করে দেখিনি। এই বলেই তিনি স্থান ত্যাগ করেন।’

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কাউসার হোসেন বলেন, ‘এ রকম কিছু আমার নজরে আসেনি।’

নূর/এম. জামান

আর্কাইভ