• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শিবচরে বিকাশ কর্মীকে পি‌টি‌য়ে জখম, ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৪:০৮ পিএম

শিবচরে বিকাশ কর্মীকে পি‌টি‌য়ে জখম, ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপু‌রের শিবচ‌রে মাহাবুবুর রহমান (২৭) না‌মে এক বিকাশকর্মী‌র পথ‌রোধ ক‌রে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গে‌ছে ছিনতাইকারীরা। এসময় বিকাশকর্মীকে পি‌টি‌য়ে জখম ক‌রে চক্রটি।

রোববার (৫ ডিসেম্বর) দুপু‌র দেড়টার দিকে উপ‌জেলার বহেরাতলা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের সিঙ্গাপুর মোড় এলাকার জোড়া ব্রিজে ছিনতাইয়ের ঘটনা‌টি ঘ‌টে।

পরে তাকে উদ্ধার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত মাহাবুবুর রহমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা এলাকার কুদ্দুস বেপারীর ছেলে।

আহত বিকাশকর্মী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রোববার দুপু‌রে বিকাশকর্মী মাহাবুবুর রহমান শিবচর থে‌কে সিঙ্গাপুর মোড় এলাকায় যা‌চ্ছিল। সিঙ্গাপুর মোড়ের কিছু দূ‌রে জোড়া ব্রিজ এলাকায় এক‌টি ভ‌্যান রাস্তার ম‌ধ্যে এ‌সে আহত বিকাশকর্মীর পথ‌রোধ ক‌রে মাথায় পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে। এসময় তার হা‌তে থাকা টাকার ব‌্যাগ কে‌ড়ে নি‌য়ে মোটরসাই‌কেলে পা‌লি‌য়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্বার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে।

বিকাশকর্মী মাহাবুবুর রহমান বলেন, ‘দুপুরে আমি সিঙ্গাপুর এলাকায় গেলে কয়েকজন আমার গতিরোধ করে। আমাকে মারধর শুরু করে। তখন আরও দুই তিনজন এসে আমার হাতে থাকা ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। আহত বিকাশকর্মী‌কে শিবচর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।’

নূর/ডাকুয়া

আর্কাইভ