• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রামুতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৪:০৬ পিএম

রামুতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে ওসমান ড্রাইভার নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে টমটম চালক ও যাত্রীসহ ৬ জন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৭টায় রামু উপজেলা রশিদ নগর পানির ছড়া গ্যারেজ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত একই এলাকার নাছিরা পাড়ার বাসিন্দা। আহতরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রশিদ নগরের ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম বলেন, ‘পানির ছড়া গ্যারেজ এলাকায় একটি মোড় রয়েছে। পিকআপ চালকের অসর্তকতা ও ঘুমঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।‘

এ বিষয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে পিকআপটি জব্দ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

নূর/ডা

আর্কাইভ