• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আড়িয়াল খাঁ নদী সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৫:৪৪ পিএম

আড়িয়াল খাঁ নদী সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রম উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িয়াল খাঁ নদের ৬.৩০০ কিমি. নদীর তীর প্রতিরক্ষা এবং ১৪.৭৫০ কিমি. নদী ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

জানা গেছে, আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক প্রকল্পের আওতায় আড়িয়াল খাঁ নদের বাম তীরে সন্ন্যাসীরচর ইউনিয়নে ২.৮০০ কিমি.। বহেরাতলা ইউনিয়নের নদী তীরের ১ কিলোমিটার পথ। ডান তীরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের ২.৫০০ কিমি. পথসহ মোট ৬.৩০০ কিমি. নদী সংরক্ষণ কাজ এবং আড়িয়াল খাঁ নদের উৎরাইল হাট বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪.৭৫০ কিমি. পথ ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, যুগ্ম সচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা প্রমুখ।

নূর/ডা

আর্কাইভ