• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১১:৫৭ এএম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে ভ্যানের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যান। আহত হন অন্তত ১০ জন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

নূর/ডা

আর্কাইভ