• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শেরপুরে কবর থে‌কে ১১ কঙ্কাল উধাও!

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৫:২৮ পিএম

শেরপুরে কবর থে‌কে ১১ কঙ্কাল উধাও!

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কবর খুঁড়ে ১১‌টি কঙ্কাল চু‌রির ঘটনা ঘটেছে। রোববার (২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া স্কুলসংলগ্ন ফটিয়ামারী সার্বজনীন কবরস্থানে এ ঘটনা ঘ‌টে। ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোনো এক সময় চোরচক্র কবর খুঁ‌ড়ে কঙ্কাল চু‌রি করেছে। এ সময় এক‌টি কব‌রের কঙ্কাল ফে‌লে চ‌লে যায় চক্রটি।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, ফটিয়ামারীর সবচেয়ে বড় কবরস্থান এটি। সোমবার (৩ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন দেখেন বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া। প‌রে সেগু‌লো‌তে দেখা যায়, ১১টি কঙ্কাল নেই।

ধারণা করা হ‌চ্ছে, সোমবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ত‌বে এক‌টি কব‌রের কঙ্কাল চক্রটি ফে‌লে রে‌খে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে সদর থানার অ‌ফিসার ইনচার্জ মুনছুর আহম্মেদ বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নূর/ডা

আর্কাইভ