• ঢাকা শুক্রবার
    ০৭ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

সৈয়দপুরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৩:৪০ পিএম

সৈয়দপুরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কে মাইক্রোবাস চাপায় লিমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আরও দুই আরোহী। শুক্রবার দুপুরে (২১ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢেলাপীর থেকে মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-চ-১১-৩৭২৮) সৈয়দপুর বাস টার্মিনালে আসার পথে বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের কাছে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন। এদের মধ্যে লিমনকে মাইক্রোবাস চাপা দেয়। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী লিমনের ছোট ভাই রাগিব ও ইমরান গুরুতর আহত হন।

এদের মধ্যে রাগিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিমনের বাবার নাম আব্দুল গফুর। তার বাড়ি রংপুরের বদরগঞ্জের রাধানগরে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনা তখান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।

জেডখান/জেডআই/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ