• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ডাকাতিয়ায় ট্রলারে বাল্কহেডের ধাক্কা, নিহত ৫

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৪:৪৩ পিএম

ডাকাতিয়ায় ট্রলারে বাল্কহেডের ধাক্কা, নিহত ৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলারের ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম।

নিহতরা হলেন- মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শাহেদুল ইসলাম জানান, সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল জানান, নিহতদের বাড়ি কুমিল্লা মুরাদ নগর ও তিতাস এলাকায়। এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এক বাল্কহেড শ্রমিককে।

নূর/ডা

আর্কাইভ