• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শুরু বুধবার থেকে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:৫৫ পিএম

শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শুরু বুধবার থেকে

সিলেট ব্যুরো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে পঞ্চম ধাপের ভর্তি প্রক্রিয়ার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে র‌্যাঙ্কিং ৪১৫৬-৫৩৫৫ পর্যন্ত, দুপুর ১টায় একই ইউনিটের ৫৩৫৬-৬১৫৫ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ১১২১-১৬২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৩৬৪-৪৬৩ পর্যন্ত, মানবিক বিভাগের ১২৭৫-১৪৭৪ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট admission.sust.edu.bd থেকে জানা যাবে।


এএমকে/ফিরোজ

আর্কাইভ