• ঢাকা শুক্রবার
    ০৭ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৪:১৯ পিএম

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

কেএম হিমেল আহমেদ, বেরোবি প্রতিনিধি

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বর হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ‘এসো হে বৈশাখ, এসো এসো....’ গান ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাংলা ও বাঙ্গালির নানা ঐতিহ্য প্রদর্শন করা হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। অন্যদের মধ্যে বক্তব্য দেন রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম প্রমুখ।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন কলা অনুষদের ডিন ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ