• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ১২:১৭ পিএম

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন  বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে বিএনপি ও পুলিশের সংঘর্ষ বেধে যায়। এখনও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

এদিকে, আজ সকাল সোয়া ১০টার দিকে খালপাড় এলাকায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে শোডাউন করে চলে যায় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঠি-সোটা ছিল।

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা খালপাড় এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআরআই/এএল

 

আর্কাইভ