• ঢাকা সোমবার
    ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৩:৪২ এএম

পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা নামের ছোট ফেরি ডুবির ঘটনা ঘটেছে। নদীতে নোঙর করা অবস্থায় ফেরিটি ডুবে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটটি ট্রাকসহ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। তবে নদীতে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্কাইভ