• ঢাকা বুধবার
    ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:৪৩ পিএম

বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান

বরিশাল ব্যুরো

বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৪ মিনিটে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠের মঞ্চে তিনি উপস্থিত হন এবং জনসভাস্থলে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান।

সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান বক্তব্য দেন।

জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন যৌথভাবে সমাবেশ সঞ্চালনা করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ (বীর বিক্রম), চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষ প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জোট প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারে বরিশাল স্টেডিয়ামে যাবেন।

তাই নদী ও সড়ক পথে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জনসভায় পৌঁছতে শুরু করেছেন। নারী নেতাকর্মীরা বিশেষ করে মঞ্চের সামনের দিকে অবস্থান নিয়েছেন। মাঠের চারপাশে বিষুদ্ধ পানি ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, বেলা ১১টায় তারেক রহমান হেলিকপ্টারে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন।

বেলা ১২টায় মঞ্চে বক্তব্য দেবেন এবং দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরে যাত্রা করবেন।
উল্লেখ্য, ২০০১ সালে বরিশালের বেলস্ পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ২৫ বছর পর একই মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মী সভায় অংশ নিয়েছিলেন তিনি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ