• ঢাকা শনিবার
    ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ফরিদপুরে পানির নিচ থেকে যৌথ বাহিনীর বিপুল অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪০ পিএম

ফরিদপুরে পানির নিচ থেকে যৌথ বাহিনীর বিপুল অস্ত্র উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে আখ সেন্টারের সামনের পুকুর থেকে দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। চারটি প্যাকেটে এগুলো রাখা ছিলো। শনিবার সকাল থেকে সন্ধ্যা  পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর আখ সেন্টারের সামনের পুকুরে অভিযান চালানো হয়। প্রথমে মেশিন দিয়ে নির্দিষ্ট পরিমান পানি নিস্কাশন করে জাল টেনে এবং ডুবুরী দিয়ে খুজে পানির নিচ থেকে চারটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে চারটি পিস্তল, ০৬টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তল এ্যাবুলেশন, দুটি শর্টগান, দুই রাউন্ড কার্তুজ ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি জানান আরো অস্ত্র পানির নিচে রয়েছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্রগুলো সচল এবং একটি পিস্তলের গায়ে মেড ইন ইউএসএ লেখা রয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার হতে পারতো এমন শংকা করা হচ্ছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ