• ঢাকা বুধবার
    ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৪১ পিএম

বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে মহাখালী ও তেজগাঁও এলাকার তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাকিব জানান, সন্ধ্যায় বনানীর ওই বহুতল ভবনের ৮ তলায় থাকা একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

তবে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও কয়েকটি ইউনিটকে ডাকা হলেও যানজটের কারণে সেগুলো সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। ডিউটি অফিসার মো. রাকিব বলেন, ‘তেজগাঁও ও সিদ্দিকবাজারের আরও ৩টি ইউনিট রাস্তায় যানজটে আটকা পড়েছে। মহাখালী থেকে বনানী অভিমুখী রাস্তায় তীব্র জ্যাম থাকায় গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে।’

এদিকে কাপড়ের গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ