• ঢাকা বুধবার
    ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৪২ পিএম

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিলের পর বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম স্থগিত থাকবে।

তবে, এদিন এই মামলার এমিকাস কিউরি শরীফ ভূইয়া বলেন, আপিল বিভাগই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে একটি স্পষ্ট নির্দেশনাও আসতে পারে।

এর আগে, গত মঙ্গলবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। যেখানে ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে নিম্ন আদালতের বিচারকদের পদন্নোতি, শৃঙ্খলা, নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়া হয় সুপ্রিম কোর্টের হাতে।

 

আর্কাইভ