প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫১ পিএম
মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) আয়োজিত ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ সোমবার ফুল অফিস কুড়িগ্রাম জেলা কার্যালয় সভাকক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সুলতানা পারভীন, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, সহকারী প্রকল্প পরিচারক রেজাউল করিম, মোজাহেদুল ইসলামসহ আরো অনেকে। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষায় ২ হাজার ১৪৯ জন শিক্ষর্থীর অংশ গ্রহণ করে ৬৬৪ জন শিক্ষার্থী ৪টি গ্রেডে বৃত্তি লাভ করে
ফুল শিক্ষাবৃত্তি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার প্রাথমিক বিদ্যালয় ৮৩টি, মাধ্যমিক স্কুল ৩৪টি, মাদ্রাসা ১৯টি সহ মোট ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৪৯ জন শিক্ষার্থী ফুল শিক্ষবৃত্তিতে অংশ নেয়
এর মধ্যে ট্যালেন্টপুলে ১৪ জন, প্রথম গ্রেডে ৫২ জন, দ্বিতীয় গ্রেডে ২১৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৮১ জন মোট ৬৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তের হার প্রায় ৩১ শতাংশ। শতভাগ বৃত্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি।
ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ফুল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা ও টেকশই শিক্ষা কাজ করে আসছেঠ। তারই ধারাবহিকতায় জ্ঞান ভিত্তিক আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আমাদের এই ফুল শিক্ষাবৃত্তি । ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তির আয়োজনটি ছিল টানা চতুর্থ বারের মতো আয়োজন। জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন, শিক্ষক , অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।