• ঢাকা শুক্রবার
    ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের; উল্টো বিএনপির দিকে অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৩:১৮ পিএম

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের; উল্টো বিএনপির দিকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেই বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ১১ দলের যোগাযোগের অভিযোগও নাকচ করেন জামায়াতের এ নেতা।

এ সময় হামিদুর রহমান আযাদ জানান, সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দল। ছয়টি পথসভার মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। লংমার্চ শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে বলেও আশার কথা বলেন তিনি।

জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার। ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন নিয়েও উদ্বেগ জানান তিনি। পাশাপাশি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আর্কাইভ