• ঢাকা সোমবার
    ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন মানে পোশাক পরিবর্তন নয় বরং সিলেবাস আধুনিক করা।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৪তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাওয়া জাতির জন্য কল্যাণকর নয়। আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সমাজে টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে হবে। এ জন্য মাদ্রাসার সিলেবাস আধুনিকায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ