• ঢাকা সোমবার
    ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫৬ পিএম

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবককে এক বছরের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত পাখি শিকারী জয়নাল আবেদীন জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে নাগেশ^রী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৮টি ঘুঘু পাখি শিকার করে জয়নাল আবেদীন। পাখি শিকারের সময় এলাকাবাসী শিকারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এবং সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও পাখি শিকারে ব্যবহৃত বন্দুক থানা হেফাজতে নেয়া হয় এবং শিকার করা পাখিগুলোকে মাটিতে পুতে রাখা হয়।

সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১১ ধারা ভঙ্গ ও একই আইনের ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীন নামের এক যুবককে এক বছরর বিনাশ্রম কারাদন্ড এবং তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ