• ঢাকা রবিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৪৫ পিএম

গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে সুরমা খাতুন (১৫) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে সুরমা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের ভেতর তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেন। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।‍‍`

আর্কাইভ