• ঢাকা বুধবার
    ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

৭২ ঘণ্টাতেও ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:২০ পিএম

৭২ ঘণ্টাতেও ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

শিশুসহ ৯ জনকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধে তা ব্যর্থ হয়। তবে, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ফেরত নেয়নি বিএসএফ।

রোববার (১৪ জুন) ভোর ৬টা থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে ওই চেষ্টা সফল হয়নি। ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ওই ৯ জন। তবে, তাদের ফিরিয়ে দিতে বিএসএফ এর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ