• ঢাকা মঙ্গলবার
    ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
নাটোরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যতবার গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:২৪ পিএম

যতবার গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি

নাটোর প্রতিনিধি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘যতবার বাংলাদেশের গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, যতবার বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ততবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বারবার বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়েও বারবার বিতর্ক সৃষ্টি করা হয়েছে। কিন্তু সত্য এটাই, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠস্বরই সারা বাংলাদেশের মানুষ শুনেছিল—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘উই রিভোল্ট’।’

তিনি বলেন, ‘১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল।

আবার যখন সারা বাংলাদেশ মাফিয়াতন্ত্রে ছেয়ে গিয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তছনছ করা হয়েছিল এবং একটি মেরুদণ্ডহীন বাংলাদেশ গড়ার নানা পাঁয়তারা করা হয়েছিল, তখনও বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।’
সমাবেশে আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ