• ঢাকা বুধবার
    ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ১০:১৩ পিএম

নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হয়ে যাওয়ার পর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর দগ্ধ ৫ জনকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মাধবদীতে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে সদর থেকে আরও দুইটি ইউনিট যোগ দেয়।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমারা আসার আগেই এ ঘটনায় দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
 

আর্কাইভ