প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৬:২৪ পিএম
দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন আফগান পেসার ইয়ামিন আহমেদজাই।
প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠর আগেই ইয়ামিন আহমেদ দজাইয়ের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘‘ফাইনালে’’ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের বিশাল ব্যবধানে জিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৫৮ রানের বিশাল জয়ে ফাইনালের পথে আফগানরা।
আজকের ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনালে’ পরিনত হয়েছে। এই ম্যাচে হারলেই টাইগারদের বিদায়। জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে।
এর ব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। বাড়ি ফিরে আসবে টাইগাররা।