প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০২:২৮ পিএম
চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ২৬ ওভার খেলে ১১৪ রান যোগ করেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুই ব্যাটসম্যানই অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দিয়েছেন পুরো সেশন। আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে আরও ১১৪ রান যোগ করে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩৭। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড থাকায় সব মিলিয়ে বাংলাদেশের এগিয়ে থাকার ব্যবধান ৪৪৩ রান। লিটন ৯৬ বলে ৮১ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে মিরাজের সংগ্রহ ৭৪ বলে ৩৮ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০
বাংলাদেশ ২য় ইনিংস: ৯৮ ওভারে ৩৩৭/৬
লিটন-৮১*
মিরাজ-৩৮*