• ঢাকা শনিবার
    ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সাময়িকভাবে নিষিদ্ধ রোনালদো: পর্তুগিজ ফুটবল ফেডারেশন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৯:০৫ পিএম

সাময়িকভাবে নিষিদ্ধ রোনালদো: পর্তুগিজ ফুটবল ফেডারেশন

ক্রীড়া ডেস্ক

পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) শৃঙ্খলাসংক্রান্ত তদন্ত শুরু করেছে। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে পর্তুগিজ এই মহাতারকাকে।

শনিবার (১০ অক্টোবর) এফপিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত প্রক্রিয়া শুরু হয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটিকে জরুরি হিসেবে চিহ্নিত করেছে ফেডারেশন।‍‍`

এছাড়াও চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত ‍‍`না‍‍` আসা পর্যন্ত পর্তুগালের সব ধরনের ম্যাচ থেকে রোনালদো সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই রোনালদোর বিরুদ্ধে এই শৃঙ্খলাপ্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে, নিজের প্রকাশ্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। একইসঙ্গে, শাস্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

তবে, সাময়িক নিষেধাজ্ঞার অর্থ এই নয় যে রোনালদোর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি নির্ধারিত হয়ে গেছে। তদন্ত শেষে ফেডারেশন কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।

পর্তুগিজ ফুটবলের অন্যতম বড় তারকা রোনালদোর বিরুদ্ধে এই পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবলেও আলোচনার জন্ম দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার সম্ভাব্য শাস্তির ধরন বা মেয়াদ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আর্কাইভ