• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:১৭ এএম

এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।


সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।


সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নূর/ডাকুয়া

আর্কাইভ