• ঢাকা বুধবার
    ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৫:২১ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিটি নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭ শিশু।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৩ শিশুর প্রাণহানি হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। আর হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ২৩১ শিশু। 
 

আর্কাইভ