• ঢাকা সোমবার
    ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৬:৫৫ পিএম

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯৭ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ১৫৭ জনের হাম শনাক্ত হলো।

আর নতুন করে এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন।

আর্কাইভ