• ঢাকা সোমবার
    ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মেটা কোম্পানির সোশ্যাল সাইটগুলো ডাউন

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০২:১৪ এএম

মেটা কোম্পানির সোশ্যাল সাইটগুলো ডাউন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ডাউন হয়ে পড়েছে মেটা কোম্পানির জনপ্রিয় সোশ্যাল সাইটগুলো । এ কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারে জটিলতার মুখে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানান। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশেও ব্যবহারকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায়  পড়েছেন। রাত ১২টার পর থেকে অ্যাপগুলো ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন তারা।

 

ইফাত

আর্কাইভ