• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
তেহরানের রাষ্ট্রদূত তলব

আজারবাইজানে ড্রোন হামলা, অস্বীকার করল ইরান

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৬:৩৯ পিএম

আজারবাইজানে ড্রোন হামলা, অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানের থেকে আজারবাইজানে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটি। তারা সন্দেহ করছে যে, হামলাটি ইরান থেকে হয়েছে। এজন্য তেহরানের রাষ্ট্রদূতকে তলবও করেছিল বাকু। কিন্তু আজারবাইজানকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে ইরান। 

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, তারা আজারবাইজানকে লক্ষ্যবস্তু করার দাবি অস্বীকার করছেন। 

এর আগে আজারবাইজান জানায়, দুটি ইরানি ড্রোন তাদের স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলে আঘাত হেনেছে, যার মধ্যে একটি বিমানবন্দরের ভবন ছিল।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ঘারিবাবাদি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না।’

তিনি আরও বলেন, ইরানের নীতি হলো কেবল এ অঞ্চলে সক্রিয় তার ‘শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে’ হামলা চালানো, যেগুলো ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়; যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত।

সূত্র:আলজাজিরা।

আর্কাইভ