• ঢাকা শুক্রবার
    ০৬ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

আমরা এখন ইরানের চেয়েও বেশি আগ্রহী লড়াই করতে: ট্রাম্প

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:১৩ পিএম

আমরা এখন ইরানের চেয়েও বেশি আগ্রহী লড়াই করতে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ফোন করছিল এবং বলছিল কীভাবে সমঝোতায় আসা যায়। আমি বললাম, আপনারা একটু দেরি করে ফেলেছেন। 

ইন্টার মায়ামি ফুটবল দলের সঙ্গে দেখা করার আগে সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা এখন লড়াই করতে চাই—তাদের চেয়েও বেশি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে (আলোচনায়) সম্পৃক্ত হওয়ার কোনো কারণ দেখছে না।

তিনি বলেন, সত্য কথা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনার কোনো ইতিবাচক অভিজ্ঞতা নেই—বিশেষ করে এই প্রশাসনের সঙ্গে। আমরা গত বছর ও এ বছর দুবার আলোচনা করেছি, আর ঠিক আলোচনা চলাকালেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ