• ঢাকা রবিবার
    ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইসরাইলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:২৯ পিএম

ইসরাইলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে স্থল ও আকাশযুদ্ধের খবর গত মাসের শুরুর দিক থেকেই আসছিল। এবারই প্রথম পানিপথে যুদ্ধের পরিধি বিস্তৃত হওয়ার তথ্য দিল হিজবুল্লাহ।

লেবানিজ গোষ্ঠীটি আজ রোববার (৫ এপ্রিল) জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবানন উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ইসরাইলি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধজাহাজটি ‘লেবানিজ ভূখণ্ডে আগ্রাসন’ চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

তারা আরও জানায়, কয়েক ঘণ্টা নজরদারির পর এই হামলায় একটি নেভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ