প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৪৯ পিএম
পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার (৮ মে) ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টকে গ্রেফতার ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, মোহাম্মদ আবু আল-হুমুসকে মরক্কো গেটের কাছে আল-আকসা মসজিদের আঙিনা থেকে আটক করা হয়।
পূর্ব জেরুজালেমের এই কমিউনিটি অ্যাক্টিভিস্টকে এর আগেও একাধিকবার গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
২০১৯ সালে, কোনো উসকানি ছাড়াই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি পুলিশকে ব্যক্তিগত জমিতে গাড়ি না রাখার অনুরোধ করলে তাকে মারধর, শ্বাসরোধ ও পেপার স্প্রে করা হয়।
এদিকে, সাম্প্রতিক সময়ে মুসলিমদের জন্য ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।