• ঢাকা বুধবার
    ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা শুরু কবে জানাল পাকিস্তান

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৫৬ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা শুরু কবে জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে পুনরায় শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তবে, এই আলোচনার স্থান ঘোষণা করা হয়নি।

রোববার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হওয়ার পর ইরান ও আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ড ত্যাগ করলেও, সোমবার কারিগরি প্রতিনিধিদলগুলো আলোচনা অব্যাহত রেখেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার প্রথম দফার কারিগরি আলোচনার সমাপ্তি ঘোষণা করে জানান যে, আলোচকরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ‘পারমাণবিক বিষয়াবলী, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়ন- এই চারটি বিষয়ের জন্য কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইরান নতুন পর্যায়ের আলোচনায় প্রবেশ করলেও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না।

সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইসহাক দার বলেন, ইরান তাদের পারমাণবিক মজুত উল্লেখযোগ্যভাবে কমাতে প্রস্তুত রয়েছে। তবে নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনার মাধ্যমে নেবে।

দার জানান, পরবর্তী ধাপের আলোচনা মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এগোবে—ইরানের ওপর নিষেধাজ্ঞা, দেশটির পারমাণবিক কর্মসূচি এবং লেবানন ইস্যু।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ