• ঢাকা রবিবার
    ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ঢাকায় বজ্রপাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:২৫ পিএম

ঢাকায় বজ্রপাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম কুটি ব্যাপারী (৭০) বলে জানা গেছে। অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নাহার বলেন, কুটি ব্যাপারী দুই কৃষককে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলছিলেন। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজনই মারা যান।
 

আর্কাইভ