• ঢাকা রবিবার
    ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:০৩ পিএম

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সাত মামলার রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

রোববার (২১ জুন) সংসদে নেত্রকোণা-৫ আসনের বিরোধী দলীয় সদস্য (জামায়াতে ইসলামী) মাসুম মোস্তফার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ৫১টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন বলেও জানান তিনি। তাদের মধ্যে ১৭৪ জন গ্রেপ্তার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন, একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আসামি খালাস পেয়েছেন বলে তিনি সংসদকে জানান।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ