• ঢাকা শুক্রবার
    ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:৩৬ এএম

আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এসব বক্তব্য চুক্তি লঙ্ঘনের স্পষ্ট ইঙ্গিত এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতির ধারাবাহিকতা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় হওয়া এই ফোনালাপে আরাঘচি ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ বলে উল্লেখ করেন।

ফোনালাপে তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্ভাব্য যেকোনো বেপরোয়া পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: বিবিসি

আর্কাইভ