• ঢাকা শনিবার
    ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৪:৩২ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন  ১ হাজার ৮৭২ জন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২৩ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৩ জন।

এ নিয়ে চলতি বছরে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন। 

আর্কাইভ