• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

৩৮তম নন-ক্যাডার থেকে ১২৮ জনের সুপারিশ বাতিল

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৮:১১ এএম

৩৮তম নন-ক্যাডার থেকে ১২৮ জনের সুপারিশ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেয়ায় ৩৮তম বিসিএস নন-ক্যাডার পদে ১২৮ জনের সুপারিশ বাতিল করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সরকারি কর্মকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) ৪৩ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের জন্য ১ হাজার ১৩৯ জন প্রার্থীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত ৩০ জুন সুপারিশ করে।

সুপারিশ করা ১ হাজার ১৩৯ জন প্রার্থীর মধ্যে শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেয়ায় সুপারিশসহ তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

নূর/এম. জামান

আর্কাইভ